মূল্যবৃদ্ধির বাজারে সবজির জন্য কিচেন গার্ডেন
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:০৪ পিএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার
মূল্যবৃদ্ধির বাজার। সবজি কিনতে ফতুর হয়ে যাচ্ছেন? সহজ সমাধান রয়েছে। ছাদে বা বারান্দায় লাগিয়ে দিন সবজির চারা। হাইড্রোপনিক্স পদ্ধতিতে চারা বড় হলেই সবজির আর কোনও খরচ দিতে হবে না। খোলা জমি নয়। ঘাম ছুটিয়ে চাষ করা নয়। মাটিও নয়। পলিথিনের প্যাকেটে বালি আর স্টোন চিপস ভরে দিলেই চলবে। আপনার ছাদ বা বারান্দায় তৈরি হয়ে যাবে কিচেন গার্ডেন। কীভাবে?
এই পদ্ধতির নাম হাইড্রোপনিক্স । নয়া এই পদ্ধতিতে কিচেন গার্ডেন বানাতে গেলে আপনার লাগবে নদীর বালি আর স্টোন চিপস। পলিথিনের প্যাকেটেই নদীর বালি আর স্টোন চিপস ভরে লাগিয়ে দিতে হবে সবজির চারা। প্রতিটি গাছে প্রতিদিন ১০০ মিলি লিটার বিশেষ ধরনের জৈব দ্রবণ দিতে হবে। জলের সঙ্গে তিন ধরনের তরল মিশিয়ে তৈরি করা হয় এই দ্রবণ। চারা বসানোর এক থেকে দেড় মাসের মধ্যেই মিলবে ফসল।
ভাবছেন নিশ্চয়? বালি আর পাথরের মধ্যে গজিয়ে ওঠা গাছ থেকে কতটাই বা ফসল মিলবে? তাহলে জেনে রাখুন, মাটিতে লাগানো গাছের ফসলের তুলনায় গাছ প্রতি উৎপাদন বাড়ে দেড় থেকে দ্বিগুণ। ৩-৪ জনের পরিবারে দৈনিক সবজির চাহিদা মেটাতে ১০ ধরনের সবজির কম বেশি ৩০টি চারা বসালেই যথেষ্ট। গাছ বড় হওয়ার পর ৫ থেকে ৬ মাস মিলবে ফসল। মাটি ও কাদার ঝামেলা না থাকায় শ্রম ও খরচ দুই-ই কম এ ধরনের পদ্ধতিতে। হিসেব করলে দেখা যাবে ২-৩ হাজার টাকা খরচ করে বাগান করলে ৪ মাসে যে সবজি মিলবে, তার বাজার দর কমপক্ষে ৫ থেকে ৬ হাজার টাকা। যে কোনও মৌসুমে যে কোনও ধরনের সবজি চাষ সম্ভব এই হাইড্রোপনিক্স পদ্ধতিতে। শুধু সবজিই নয়। এই পদ্ধতিতে ফুলেরও চাষ করতে পারেন ছাদে বা বারান্দায়।
তাহলে আর দেরি করবেন না। হেঁসেলের খরচ কমাতে হাইড্রোপনিক্স পদ্ধতিতে এবার বাড়ির ছাদে বা বারান্দায় গড়ে তুলুন কিচেন গার্ডেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








