‘মৃত্যু তুমি আমাকে কষ্ট দিয়ো না’ লিখে নারীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
‘মৃত্যু তুমি আমাকে কষ্ট দিয়ো না’ লিখে নারীর আত্মহত্যা
নাটোরের বড়াইগ্রামে গলায় ওড়না পেঁচিয়ে জেনি বেবী কস্তা (৪০) নামের এক নারী আত্মহত্যা করেছেন। তবে তার আগে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে আত্মহত্যা বিষয়ে একটি স্ট্যাটাস দেন।
ফেসবুক স্ট্যাটাসে জেনি লিখেন, ‘জন্মেছি আমি এই সুন্দর পৃথিবীতে। মরব এই সুন্দর পৃথিবীতেই। তবে মৃত্যু তুমি আমাকে কষ্ট দিয়ো না। আমি তৈরি তুমি এসো, ভালোবেসে গ্রহণ করো।’
শনিবার দুপুরে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী খ্রিস্টান পল্লীতে এ ঘটনা ঘটে। নিহত জেনি বেবী কস্তা ওই গ্রামের মৃত আব্রাহাম কস্তার মেয়ে। পুলিশ ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।
বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, ‘আত্মহত্যা করা জেনি বেবী ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। করোনাভাইরাস মহামারি শুরু হলে চাকরি ছেড়ে তিনি বাড়িতে চলে আসেন। প্রায় ১৬ বছর আগে তার বিয়ে বিচ্ছেদ হলে তিনি আর বিয়ে করেননি। নিঃসন্তান এই নারী তার ছোট ভাই বিলাশ কস্তার সঙ্গেই থাকতেন।’
বিলাশ ঢাকায় একটি বাইং হাউজে চাকরি করেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গত শুক্রবার জেনির ভাইয়ের স্ত্রী বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে যান। এ সময় তিনি একাই বাড়িতে ছিলেন। দুপুরের কোনো এক সময় তিনি নিজ ঘরের আঁড়ার সঙ্গে ওড়নায় ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তৌহিদুল ইসলাম বলেন, ‘তার ব্যবহৃত মোবাইল ফোন দুটি ঘরে একটি বালতির পানিতে ডোবানো অবস্থায় পাওয়া গেছে। দীর্ঘ একাকীত্ম আর হতাশায় জেনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।’
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক











