ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ১:৩৪:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

মৃত্যুও আলাদা করতে পারেনি অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীকে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ বাহিনী। এ কারণে নিহতের পাশাপাশি দেশটির শত শত শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এর মধ্যেই ধরা পড়েছে এক মর্মান্তিক দৃশ্য। রুশ বাহিনীর ড্রোন হামলায় ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও তার স্বামীর মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুর সময়ও একে অপরকে জড়িয়ে ছিলেন এই দম্পতি। 

ভারতের সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, রুশ হামলায় কিয়েভে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তঃসত্ত্বা ওই নারীও আছেন। এ ছাড়া সুমি অঞ্চলে রুশ হামলায় আরও চারজন নিহত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর জাইলিনাস্কা স্ট্রিটে স্বামীর সঙ্গে থাকতেন ৬ মাসের অন্তঃসত্ত্বা ভিক্টোরিয়া ও তার স্বামী বোদান। ড্রোন হামালায় তাদের মৃত্যু হয়েছে। বোমার আঘাতে চুরমার হয়ে গেছে তাদের বাড়ি। ওই হামলায় পর সরকারি উদ্ধারকারী দল তাদের লাশ উদ্ধার করে। ওই সময় স্বামীর বাহুডোরে আবদ্ধ ছিলেন ওই নারী।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার রাশিয়া ইরানের তৈরি কামিকাজে ড্রোন দিয়েও হামলা চালায়।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগাল বলেন, কিয়েভে পাঁচটি হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ ছাড়া সুমি এবং মধ্য দিনিপ্রপেত্রভস্ক-এ বিদ্যুৎ অবকাঠামোতে রুশ বাহিনী আঘাত হানে। এ কারণে শত শত শহর-গ্রাম অন্ধকারে ডুবে যায়।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৩৭ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।