ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০৩:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মৃত্যুর জন্য অপেক্ষায় থাকতাম : নাইজেরিয়ার উদ্ধার পাওয়া নারীরা

আপডেট: ০৩:৩৪ পিএম, ৪ মে ২০১৫ সোমবার

file (2)স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ‘প্রতিদিনই নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষায় থাকতাম। আমাদের দিনে একবার খেতে দেওয়া হতো। আমার সামনেই আমার স্বামী-সন্তানকে খুন করে জঙ্গিরা। আমাদের এক ইঞ্চিও নড়তে দিত না।‘ এমন কঠিন বর্ণানা দিয়েছেন পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারামের কবল থেকে উদ্ধার পাওয়া নারীরা। সম্প্রতি নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সামবিসা বনভূমিতে জঙ্গি সংগঠনটির কবল থেকে সাতশ’র বেশি নারী ও কিশোরীকে উদ্ধার করে দেশটির সেনাবাহিনী। সামবিসা বনভূমি বোকো হারামের শক্ত ঘাঁটি বলে পরিচিত। উদ্ধারের পর এরই মধ্যে দুই শতাধিক নারীকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নাইজেরীয় কর্তৃপক্ষ। তারা প্রত্যেকেই নিজ নিজ অভিজ্ঞতার কথা জানান আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে। এক নারী বলেন, নাইজেরীয় সেনাবাহিনী আসার কথা জানামাত্র আমাদের তাদের সঙ্গে পালাতে বলা হল। কিন্তু তা না করায় আমাদের বেশ কয়েকজনকে পাথর ছুঁড়ে হত্যা করে তারা। আসাবে উমারু নামে উদ্ধার পাওয়া অপর এক নারী বলেন, অপহরণের সময় আমার সামনেই আমার স্বামী-সন্তানকে খুন করে জঙ্গিরা। অপর এক নারী জানিয়েছেন, অপরহরণের পর সামবিসা জঙ্গলে নিয়ে বেশ কয়েকজনকে জোরপূর্বক বিয়েও করে বোকো হারাম সদস্যরা। এক নারী জানান, জঙ্গলে থাকার সময় তাদের কাউকেই দৃষ্টির আড়াল হতে দিতো না জঙ্গিরা। তারা আমাদের এক ইঞ্চিও নড়তে দিত না। বেঁধে রাখা হতো সবাইকে। সেসিলিয়া আবেল নামে এক নারী বলেন, আমাদের দিনে একবার খেতে দেওয়া হতো। তাও সেটা দুপুর বেলা। মাটিতে শুকানো ভুট্টা ছিল আমাদের একমাত্র খাবার। ২৪ বছর বয়সী উমারু বলেন, প্রতিদিনই আমাদের মধ্যে কাউকে না কাউকে মরতে দেখতাম এবং নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষায় থাকতাম। ০৪.০৫.২০১৫