মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন ঐন্দ্রিলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪১ পিএম, ২০ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সেখানকার একাধিক গণমাধ্যম হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে, রবিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।
গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ঐন্দ্রিলাকে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। আর ফিরল না জ্ঞান। হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী।
গত ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হৃদযন্ত্র স্তব্ধ হয়ে যাচ্ছিল বারবার। শনিবার (১৯ নভেম্বর) রাতে প্রায় ১০ বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেই ধাক্কা আর সামলাতে পারলেন না ঐন্দ্রিলা। চলে গেলেন না ফেরার দেশে।
এর আগে দুইবার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে, একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম তার ক্যানসার ধরা পড়ে। কর্কট রোগের আক্রমণ হয়েছিল তার অস্থিমজ্জায়। দ্বিতীয়বার ২০২১ সালে। সে বার ফুসফুসে টিউমার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই অভিনয় চালিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এবার আর পারলেন না। মাত্র ২৪ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।
উল্লেখ্য, কলকাতার সিরিয়ালে বেশ পরিচিত মুখ ঐন্দ্রিলা। ‘ভোলে বাবা পার কারেগা’তে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এছাড়া ‘ভাগাড়’ সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছিলেন ঐন্দ্রিলা।
সূত্র : আনন্দবাজার
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




