মে মাসে ধর্ষণের শিকার ৬২ জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ এএম, ৩ জুন ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
সদ্য শেষ হওয়া মে মাসে সারাদেশে ২৪৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৬২ জন। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
রোববার (২ জুন) সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে নারী ও কন্যাশিশুসহ মোট ২৪৩ জন নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪০ কন্যাসহ ৬২ জন। তার মধ্যে ১২ কন্যাসহ ২০ জন হয়েছে সংঘবদ্ধ ধর্ষণের শিকার। ২ কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ১ জন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে এবং ৩ কন্যাসহ ৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ২২ কন্যাসহ ২৩ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৬ কন্যাসহ ৭ জন। এর মধ্যে ১ কন্যা উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যাও করেছে।
প্রতিবেদনের তথ্য বলছে, এই সময়ে নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ২টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ২ জন, এর মধ্যে ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৫ জন, এর মধ্যে ২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১১ জন, এরমধ্যে ২ জন কন্যা। পারিবারিক সহিংতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৩টি। ১ কন্যা গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন কারণে ৭ কন্যাসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ৪ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৩ কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫ কন্যাসহ ২০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এরমধ্যে ১ কন্যা আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৩ কন্যাসহ ৪ জন অপহরণের শিকার এবং ১ কন্যাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। ৩ কন্যাসহ ৪ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ২টি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ৫টি।
এ ছাড়া ৫ কন্যাসহ ১২ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে বলেও উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, দেশের বহুল প্রচারিত ১৩টি জাতীয় দৈনিক পত্রিকা বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদ প্রতি মাসে এই প্রতিবেদন প্রকাশ করে থাকে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


