মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৪টি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ১ জুন ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
চলতি বছর মে মাসে ৩২৪ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। যা এপ্রিল মাসের তুলনায় ৪৬টি বেশি। নারী ও শিশু নির্যাতন ছাড়াও মে মাসে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।
দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করে প্রতিষ্ঠানটি। প্রতি মাসে এই প্রতিবেদনে তুলে ধরা হয় দেশের মানবাধিকার পরিস্থিতি।
তারা বলছে, মে মাসে ৫৩টি ধর্ষণ, ১৬টি সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর দুটি হত্যার ঘটনা ঘটে। এছাড়া ২৩টি ধর্ষণের চেষ্টা, ৩৬টি যৌন নির্যাতন ও ৩৯টি শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে ৩২৪টি নির্যাতনের ঘটনা ঘটেছে। এর আগে, এপ্রিল মাসে নির্যাতনের ঘটনার সংখ্যা ছিল ২৭৮টি।
অপরদিকে, এমএসএফের প্রতিবেদন অনুযায়ী মে মাসে সহিংসতার শিকার হয়েছেন ৩৫ সাংবাদিক, সাইবার নিরাপত্তা আইনে আসামি হয়েছেন ছয়জন। একই সময়ে ছয়টি গণপিটুনির ঘটনায় চারজন নিহত হয়েছেন। আর অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করা হয়েছে ৫১টি।
এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে তিনজন ও কারা হেফাজতে ১১ জন মারা গেছেন।
মে মাসে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ৯৭টি সহিংসতায় প্রাণ গেছে ছয়জনের। এছাড়া ২৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় প্রাণ গেছে আরও ছয়জনের। গ্রেপ্তার হয়েছেন ৬৯ জন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


