মে মাসে ৪১৪ নারী ও শিশু নির্যাতন: এমএসএফ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
মে মাসে ৪১৪টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে, যা গত মাসের তুলনায় ৪৭টি বেশি। এ মাসে ৮৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা গত মাসে ছিল ৭১টি।এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ২২টি, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে চারটি। এদের মধ্যে চারজন কিশোরীসহ ১০ জন প্রতিবন্ধী ধর্ষণের শিকার হয়েছে এবং সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক প্রতিবন্ধী কিশোরী ও দুই নারী।
মঙ্গলবার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
১ থেকে ৩১ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ও জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তারা এই প্রতিবেদন তৈরি করেছে। এক্ষেত্রে প্রতিটি ঘটনা স্থানীয় হিউম্যান রাইটস ডিফেন্ডারদের মাধ্যমে যাচাই করা হয়েছে।
এমএসএফ জানিয়েছে, মে মাসে ৩৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত এবং ১৬ জন গুলিবিদ্ধসহ ৫৬৯ জন আহত হয়েছে। একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার দুটি ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে একজনের, কারাগারে পুলিশি হেফাজতে আটজনের এবং পুলিশের গ্রেপ্তারকালে ধাওয়া খেয়ে দুজনের মৃত্যু হয়েছে।
মে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় একজন সাংবাদিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৭ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন।
দেশে ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় এবং ক্রমাগত মানবাধিকার লংঘন বৃদ্ধি পাওয়ায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


