ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:২২:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

মেক্সিকোতে তিন মার্কিন নারী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেক্সিকোর একটি বাজারে কাপড় বিক্রি করতে যাওয়া তিন আমেরিকান নারী দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন,  টেক্সাসের একটি ছোট শহরের পুলিশ প্রধান শনিবার এ কথা জানান।
পুলিশ প্রধান বলেন, মেরিনা পেরেজ রিওস(৪৮), তার বোন মারিটজা ত্রিনিদাদ  পেরেজ রিওস(৪৭) এবং তাদের বন্ধু  ডোরা অ্যালিসিয়া সার্ভান্তেস  সেনজ( ৫৩) ২৪  ফেব্রুয়ারি মেক্সিকোতে পাড়ি দিয়েছিলেন। খবর এএফপি’র।
সীমান্তবর্তী  শহর পেনিটাসের পুলিশ প্রধান রোয়েল বারমেয়া এএফপিকে জানান,  টেক্সাসে বসবাসকারী ওই নারীরা মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয়   মন্টেমোরেলোসের একটি বাজারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
তাদের নিখোঁজ হওয়ার কারণ এখনও জানা যায়নি। বারমেয়া জানান, এফবিআইকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।