ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৩:৩০:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

মেক্সিকোতে ভূমিকম্প:নারী-শিশুসহ মৃতের সংখ্যা দুশোর বেশি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৩৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার

মধ্য আমেরকিার দেশ মেক্সিকোতে ভূমিকম্পে নারী ও শিশুসহ মৃতের সংখ্যা দুইশো ছাড়িয়ে গেছে।

বিবিসি বলছে, সাত মাত্রার চেয়ে বেশি শক্তিশালী এ ভূমিকম্পে রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ভবন, যার মধ্যে রয়েছে একটি স্কুল। যেখানে আটকা পড়েছে অনেক শিশু। রাজধানীকে একটি স্কুল থেকেই এরই মধ্যে আটটি শিশু আর এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধার কর্মীরা।

জানা গেছে, দুপুরে মধ্যাহ্নভোজের সময়ে ভূমিকম্পে কেঁপে উঠে মেক্সিকো। ভূমিকম্পের কারণে রাজধানী এখন বিদ্যুৎ হীন ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

৭.১ মাত্রার ভূমিকম্পে যখন মেক্সিকো কেঁপে উঠে তখন দেশটির মানুষ ভূমিকম্পের মহড়ায় অংশ নিচ্ছিলো। ৩২ বছর আগে এ দিনেই এক ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিলো মেক্সিকো।

মেক্সিকো একটি ভূমিকম্প প্রবণ এলাকায়। এ মাসের শুরুতেই দেশটির দক্ষিণে ৮ মাত্রার এক ভূমিকম্পে নিহত হয়েছিলো ৯০ জন।

তবে আজকের কেন্দ্রস্থলে সাত মাত্রার চেয়ে বেশি শক্তিশালী ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক হওয়ার আশংকা করা হচ্ছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী মেক্সিকো সিটির চেয়ে মাত্র ৭৫ মাইল দূরে।

শুধু মেক্সিকো সিটিতেই এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৯। মৃতের সংখ্যা আর বাড়ার আশংকা করা হচ্ছে। ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথেই বহু মানুষ রাস্তায় নেমে আসে। কিন্তু তারপরেও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে অনেকেই।


মেক্সিকো বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা এবং প্রায় বিশ লাখ মানুষ সেখানে বাস করে।