মেক্সিকোর স্কুলে ৫৭ শিক্ষার্থীকে রহস্যজনকভাবে বিষ প্রয়োগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের একটি গ্রামীণ মাধ্যমিক বিদ্যালয়ে অন্তত ৫৭ জন শিক্ষার্থী একটি অজ্ঞাত পদার্থের মাধ্যমে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার এই ঘটনা ঘটে। যা গত দুই সপ্তাহে চিয়াপাস স্কুলে গণবিষের তৃতীয় ঘটনা ছিল। এ নিয়ে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মেক্সিকান সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউট শুক্রবার বলেছে যে বোচিলের গ্রামীণ সম্প্রদায়ের ৫৭ জন ছাত্রকে বিষক্রিয়ার লক্ষণ নিয়ে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজ্যের রাজধানীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল এবং বাকিরা স্থিতিশীল ছিল।
কর্তৃপক্ষ এর কারণ সম্পর্কে কিছু জানায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলেছে,কিছু অভিভাবক বিশ্বাস করেন যে শিক্ষার্থীরা দূষিত জল বা খাবারের সংস্পর্শে এসেছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে একটি হাসপাতালে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে। সেখানে স্কুলের ইউনিফর্ম পরা কিশোর-কিশোরীদের নিয়ে প্রাপ্তবয়স্করা চিৎকার করতে করতে বারান্দা দিয়ে ছুটে আসছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত খবরে দাবি করা হয়েছে, বিষক্রিয়ায় আক্রান্ত শিক্ষার্থীদের শরীরে কোকেন পাওয়া গেছে। তবে শনিবার রাজ্য প্রসিকিউটরের কার্যালয় বলেছে, তারা বিষক্রিয়া সংক্রান্ত ১৫টি পরীক্ষা করেছে। এর কোনোটিতেই অবৈধ ওষুধ বা মাদক পাওয়া যায়নি।
রাজ্য প্রসিকিউটর অফিস আরও জানিয়েছে, তারা শিক্ষার্থীদের পরীক্ষা করা চালিয়ে যাবে। তবে বিষক্রিয়ার আগের ঘটনাগুলো সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো এর আগে গত ২৩ সেপ্টেম্বর থেকে একই রাজ্যের তাপাচুলা শহরে অন্তত দুটি গণবিষক্রিয়ার ঘটনার রিপোর্ট জানিয়েছিলে। আগের দুটি ঘটনায়ও কয়েক ডজন শিক্ষার্থী বিষক্রিয়ার আক্রান্ত হয়েছিল।
সূত্র: রয়টার্স
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








