ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৩:২৪:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

মেক্সিকোয় ঘূর্ণিঝড় আগাথা’র আঘাত, মৃত্যু ৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ১ জুন ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় ‘আগাথা’ আঘাত হেনেছে। এতে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ রয়েছে আটজন। ঝড়ের কারণে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচকে) বলছে, প্রশান্ত মহাসাগরীয়  প্রথম মৌসুমী ঘূর্ণিঝড় আগাথা ১৯৪৯ সালের পর আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঝড় ছিল। 

উপকূলীয় পর্যটক শহরটিতে আঘাত হানার পর এটি দূর্বল হয়ে মূল ভুখন্ডের দিকে অগ্রসর হয়। তবে এর প্রভাবে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এখনও বৃষ্টি হচ্ছে। 

ওয়াহাকার গর্ভণর আলেজান্দ্রো মুরাত সংবাদ মাধ্যমকে জানান, ঝড়ের প্রভাবে মঙ্গলবার সকালেও প্রবল বৃষ্টি হয়। এতে নদীর কূল প্লাবিত ও ভূমিধস দেখা দিয়েছে। 

তিনি আরো জানান, ঝড়ের কারনে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আটজন নিখোঁজ রয়েছে। 

উল্লেখ্য, ক্যাটাগরি টু হারিকেন হিসেবে আগাথা সোমবার ওয়াহাকার পুয়ের্তো এঞ্জেলের কাছে আঘাত হানে। আটলান্টিক ও প্রশান্তমহাসাগরে সৃষ্ট গ্রীস্মমন্ডলীয় ঝড় প্রায় নিয়মিতই মেক্সিকোয় আঘাত হেনে থাকে।