মেগানকে বিয়েতে পরামর্শ বান্ধবী সেরেনার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:২৫ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার
আগামী ১৯ মে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের জমকালো বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। বিয়ের শেষ মুহূর্তের আয়োজন নিয়ে যখন চলছে ব্যস্ততা তখন হবু রাজবধূ মেগানকে বিয়ে নিয়ে কিছু পরামর্শ দিলেন প্রিয় বান্ধবী টেনিস তারকা সেরেনা উইলিয়াম।
সেরেনা বান্ধবী মেগানকে বলেছেন, নিজের বিয়ের অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত উপভোগ করো। এমন মুহূর্ত বার বার অাসে না।
এই টেনিস তারকা মনে করেন, বিয়ের আগের সব প্রস্তুতি, পরিকল্পনা প্রতিটি খুঁটিনাটি বিষয় উপভোগ করা উচিত। কারণ জীবনে এমন বিশেষ সময় বারবার আসবে না। নিজের বিয়ের স্মৃতি তার মনে এখনো তাজা। তাই নিজে যেসব কাজ বিয়েতে অপূর্ণ রেখেছেন, বান্ধবী যেন সেসব মিস না করেন, সে জন্যই বারবার তাকে বুদ্ধি দিচ্ছেন সেরেনা।
নিজের বিয়েতে হইহল্লায় মেতে থাকায় বিয়ের কেকটাই নাকি খেতে ভুলে গিয়েছিলেন সেরেনা। মেগান মার্কেল যেন এমনটা না করেন সেটি তিনি মনে করিয়ে দিয়েছেন।
কিন্তু বান্ধবীকে যে এত বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, তার বিয়েতে কি নিমন্ত্রণ পেয়েছেন সেরেনা উইলিয়াম? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেন, ওই সময় আমার একটি টুর্নামেন্ট থাকার কথা। জানি না আমি বিয়েতে উপস্থিত থাকতে পারবো কিনা।
এই বিয়েতে ফুটবলার ডেভিড বেকহাম, তাঁর স্ত্রী ও মডেল ভিক্টোরিয়া বেকহাম, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, সংগীতশিল্পী এলটন জনসহ অনেকে নিমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিত অতিথির সংখ্যা ৬০০। ৬০০ অতিথির মধ্যে ২০০ জন বিয়ের সন্ধ্যায় নৈশভোজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আর উইন্ডসর প্যালেসের মাঠে দাঁড়িয়ে রাজকীয় এই বিয়ের আয়োজন দেখতে পারবেন ১২০০ জন দর্শক। আর নিমন্ত্রণ ছাড়াই বিশ্ববাসী মেগান আর হ্যারির বিয়ে টিভি পর্দায় দেখতে পারবেন।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











