মেঘের কারণে চন্দ্রগ্রহণ দেখতে পাওয়ায় অনিশ্চয়তা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৩৫ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার
শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে আগ্রহী দেশবাসী৷ কিন্তু যে হারে বৃষ্টি শুরু হয়েছে এবং যেভাবে আকাশের মুখ ভার, তাতে আশঙ্কা জন্মাচ্ছে যে চাঁদের মুখই হয়তো দেখা যাবে না৷
ভরসা যোগাচ্ছেন না আবহাওয়াবিদরাও৷ তাদের মতে, আজ রাতে হালকা মেঘ থাকবে আকাশে৷ ফলে ঢাকা পড়তে পারে চন্দ্রগ্রহণ৷ শুক্রবার রাতে আকাশে মেঘ থাকলেও, সঙ্গে থাকবে বৃষ্টি৷ তাই প্রতিকূলতাকে পাশ কাটিয়ে চাঁদের দেখা পাওয়ার আশা আজ প্রায় নেই বললেই চলে৷
আবহাওয়া অধিদপ্তর বলছে, জোড়া মৌসুমি অক্ষরেখার জেরে সারাদিন যেমন বৃষ্টির খেলা চলেছে শহর জুড়ে৷ তার ব্যতিক্রম হবে না রাতেও৷ আগামী ৭২ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন টানা ১০৩ মিনিটের বেশি সময় ধরে ঘটবে এই মহাজাগতিক ঘটনা, যা দীর্ঘতম চন্দ্র গ্রহণের থেকে চার মিনিট কম। পূর্ব আফ্রিকা, মধ্য প্রাচ্য, মধ্য এশিয়ায় সবথেকে পরিষ্কার দেখা যাবে গ্রহণ। আমেরিকায় ৮৩ মিনিট দেখা গেলেও ওই সমস্ত অঞ্চলে পুরো ১০৩ মিনিট ধরেই উপভোগ করা যাবে চন্দ্রগ্রহণ। তবে আবহাওয়া ভালো থাকাটাও গ্রহণ দর্শনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
ফলে আজ হয়তো চাঁদ দেখা কপালে নেই দেশবাসীর৷ কাছে থেকে মঙ্গল দর্শণের অপেক্ষায় থাকতে হবে সবাইকে।
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার