মেট্রোরেল থেকে দৈনিক ২৬ লাখ টাকা আয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বর্তমানে মেট্রোরেল থেকে দৈনিক গড়ে ২৬ লাখ টাকা আয় হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৭ জুলাই) আগারগাঁও স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলছে। দৈনিক গড়ে ৭০ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছেন। এ থেকে দৈনিক ২৬ লাখ টাকা আয় হচ্ছে। ধারাবাহিকভাবে যাত্রী সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে, আয় আরও বাড়বে।
তিনি বলেন, আজকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। এখন থেকে নিয়মিত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল দেখা যাবে। আগামী অক্টোবরের শেষ দিকে এ অংশে (আগারগাঁও থেকে মতিঝিল) মেট্রোরেলের চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল নিয়ে এটাই আমাদের প্রথম কাজ। এরপর আমরা আরও পাঁচটি লাইন আনছি। আপনারা জানেন, পাতাল রেলের কাজ শুরু হয়েছে। মোট ছয়টি মেট্রোরেল ঢাকায় যুক্ত হবে। আশা করি, ২০৩০ সালের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করতে পারব। শেখ হাসিনার সরকার একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে সবই সম্ভব।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর এটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে









