মেট্রোরেলে চড়লেন ইইউ প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ এএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের কতটা অগ্রগতি হলো, তা দেখতে এসে ব্যস্ততম রাজধানী ঢাকার মেট্রোরেলে চড়লেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। এসময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মেট্রোরেলে চড়ার একটি ছবি পোস্ট করেন ইইউ রাষ্ট্রদূত।
সহকর্মীদের নিয়ে তোলা হাস্যোজ্বল ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, বাংলাদেশের গর্ব মেট্রোরেলে ওঠে সদর দপ্তরের সহকর্মীরা যারপরনাই আনন্দিত।
এদিন ইইউ প্রতিনিধিরা শ্রমমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল মিয়াসহ সরকারের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা।
এর আগে রোববার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা পৌঁছান প্রতিনিধি দলের প্রধান ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।
ওই দিন বিকেলেই তিনি রাজধানীর বাড্ডায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত একটি স্কুল পরিদর্শন করেন। পরদিন সোমবার ইইউ প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ইইউ প্রতিনিধি দলটির ঢাকায় অবস্থানের কথা রয়েছে।
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার