মেডিকেল কলেজে ক্লাস শুরুর তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২১ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি।
দেশের সব মেডিকেল কলেজ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। পরে পরিস্থিতি বিবেচনা করে অনান্য বর্ষের ক্লাস খুলে দেওয়া হবে।’
মেডিকেলে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়ে জাহিদ মালেক বলেন, মেডিকেলে ১ম, ২য় ও ৫ম বর্ষের স্বশরীরে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৩ সেপ্টেম্বর।
মেডিকেল রিলেটেড সব ধরনের শিক্ষা-প্রতিষ্ঠান খোলা হবে বলেও ব্রিফিংয়ে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘আমাদের এখানে (সভায়) ডিজি (স্বাস্থ্য অধিদপ্তর) আছেন, সচিবরা আছেন। ওনারা আমাদের জানিয়েছেন, আনুমানিক এ মাসের ১৩ তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবেন। তবে দুই-একদিন এদিক-ওদিক হতে পারে। এটাই ওনাদের আনুমানিক সময়। এটা আজকে আমাদের একটি বড় সিদ্ধান্ত।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘ধাপে-ধাপে ক্লাসের অর্থই হলো আমাদের প্রথম, দ্বিতীয় এবং পঞ্চমের ক্লাস শুরু করা। যেখানে প্র্যাকটিক্যাল জড়িত আছে, সে ক্লাসগুলো আগে খুলে দেওয়া শুরু করবো। পরিস্থিতি আমরা দেখব। তারপর অন্যান্য সব ক্লাসই ধীরে ধীরে খুলে দেবো।’
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদকে জানিয়েছেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার আহ্বান জানিয়েছেন তিনি।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির






