ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৭:১৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

মেডিকেল ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হওয়া ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০১ এপ্রিল) পরীক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ কথা জানান। তিনি বলেন, আমাদের ক্যাম্পাসে অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলো অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

এদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয়। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে ১৯ টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ পরীক্ষা হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮টি ভেন্যুতে পরীক্ষা হয়।