ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১১:১৪:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

মেডিকেলে ভর্তির তারিখ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চূড়ান্ত হয়েছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষ ভর্তির তারিখ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) উপসচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৮ মে। অন্যদিকে বেসরকারিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ১৪ জুলাই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম ৮ থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত চলবে। এ ছাড়া ক্লাস শুরু হবে ১ আগস্ট।

আর বেসরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম ১৪ জুলাই থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৬ জুন। আবেদন বিতরণ শুরু হবে ২১ জুন। আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ৩ জুলাই। ক্লাস শুরু হবে ১ আগস্ট।