মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে নকলের অভিযোগ!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:০৯ পিএম, ৯ মে ২০১৮ বুধবার
বহুল আলোচতি যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প আবারো আলোচনায়। এবার তার বিরুদ্ধে বই নকলের অভিযোগ উঠেছে।
অনলাইনে শিশুদের নিরাপত্তা বিষয়ে যে বুকলেট প্রকাশ করেছেন, সেটি কি ওবামা শাসনামলে একই বিষয়ে প্রকাশ করা বুকলেটের হুবহু নকল বলে অভিযোগ করা হচ্ছে।
মাত্র গতকালই বেশ ঢাকঢোল পিটিয়ে মেলানিয়া ট্রাম্প শিশুদের অনলাইনে নিরাপদ রাখার বিষয়ে তার প্রচার শুরু করেছেন।-খবর বিবিসি বাংলার। এ উপলক্ষে তার প্রকাশ করা বুকলেটটির নাম `টকিং উইথ কিডস এবাউট বিয়িং অনলাইন`।
এটির সঙ্গে ব্যাপক মিল রয়েছে চার বছর আগে ওবামা প্রশাসনের সময় বের করা একই বিষয়ক একটি বুকলেটের। দুটি বুকলেটের আকারে শুধু নয়, লেখাতেও অনেক মিল। এ দুটি বুকলেটের অদ্ভুত মিল নিয়ে টুইটারে অনেকেই প্রশ্ন তুলেছেন।
দ্য রুড পাণ্ডিত নামে একজন লিখেছেন- মজার তথ্য, হোয়াইট হাউস `টকিং উইথ কিডস এবাউট বিয়িং অনলাইন` নামে ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প এবং `ফেডারেল ট্রেড কমিশনের` বুকলেট নিয়ে ঢাক পেটাচ্ছে। আসলে বুকলেটটির ভূমিকাটি ছাড়া আর পুরোটাই ওবামা আমলের এফটিসির প্রকাশ করা বুকলেটের হুবহু নকল।
ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, তিনি `বি বেস্ট` বলে যে প্রচারের উদ্যোগ নিয়েছেন, সেটির উদ্দেশ্য শিশুদের সামাজিক, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়া। সোমবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে তিনি এটির উদ্বোধন করেন।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়া শিশুদের ওপর ইতিবাচক ও নেতিবাচক- দুই ধরনের প্রভাবই রাখতে পারে। কিন্তু বেশিরভাগ সময় এটি নেতিবাচকভাবেই ব্যবহার করা হয়।
মেলানিয়া ট্রাম্প `সাইবার বুলিয়িং` বা অনলাইনে লোকজনকে যারা উত্ত্যক্ত-হয়রানি করে, তাদের বিরুদ্ধে কাজ করার কথা বলেছেন এর আগেও।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার স্বামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই যেভাবে টুইটারে বিভিন্ন আক্রমণাত্মক পোস্ট দেন, সেগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন।
সাংবাদিক ক্যাথি আরিউ লিখেছেন, মেলানিয়া সাইবার বুলিদের বিরুদ্ধে কথা বলছেন। এটি পরিহাসের মতো শোনাচ্ছে। তার স্বামী নিজেই একজন বড় সাইবার বুলি বলে পরিচিত।
মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে নকলের অভিযোগ নিয়ে এ ধরনের বিতর্ক আগেও হয়েছে। দুবছর আগে রিপাবলিকান পার্টির সম্মেলনে তিনি দৃঢ় পারিবারিক মূল্যবোধ সম্পর্কে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যও ছিল সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার দেয়া একটি বক্তব্যের প্রায় হুবহু নকল।
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা











