মেসি-এমবাপ্পের জার্সিতে বিয়ের পিঁড়িতে যুগল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
সদ্যই শেষ হয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ কাতার ফুটবল বিশ্বকাপ। সারা বিশ্বই মেতে ছিল ফুটবল জ্বরে। এমনকি এর উন্মাদনা ছড়িয়েছে বিয়ের পিঁড়ি অবধি। ভারতের কেরালা রাজ্যে এক যুগল বিয়ের পিঁড়িতে বসেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জার্সি পরে। বিশ্বকাপ ফাইনালের দিন রবিবার (১৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই যুগলের একজন হলেন, শচীন আর এবং আরকেজন হলেন আর আথিরা। তারা দুজনে মিলেই পরিকল্পনা করেছিলেন, বিশ্বকাপ ফাইনালের দিনে তারা বিয়ে করবেন। বিয়ের সব আয়োজন, কেনাকাটায় তারা যৌথভাবে একমত হয়ে পরিকল্পনা করেছিলেন। কিন্ত প্রিয় দলের প্রিয় খেলোয়াড়ের জার্সির ব্যাপারে তারা একমত হতে পারেননি। তাই তো বিয়ের দিনে শচীন এসেছিলেন প্রিয় দল আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসির জার্সি গায়ে এবং আথিরা হাজির হন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের জার্সি গায়ে।
কেরালার কোচি শহরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রোববার বিয়ে করেন শচীন এবং আথিরা। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনাল ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।
স্থানীয় সংবাদমাধ্যম মালায়ালা মনোরামা এক প্রতিবেদনে বলেছে, বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই দ্রুত বিয়ের অন্যান্য নিয়ম-কানুন-প্রথা পালন শেষ করেন ওই জুটি। শেষ করেই রওনা হন বিয়ের মণ্ডপ থেকে ২০৬ কিলোমিটার দূরে অবস্থিত তিরুবন্তপুরমের উদ্দেশে। যাতে ফাইনাল ম্যাচের মহারণ দেখা থেকে কোনোভাবেই বিরত থাকতে না হয় তাদের।
শেষ হয়েছে বিশ্ব ফুটবলের রঙিন আসর কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২। শিরোপা উঠেছে জীবন্ত কিংবদন্তী লিওনেল মেসির হাতে। তবে কাঙ্খিত ট্রফি হাতে পাওয়ার আগে যথেষ্ঠ স্নায়ুর পরীক্ষা দিতে হয়েছে আর্জেন্টিনাকে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে গিয়ে লিড হারিয়ে বসেন মেসিরা। কিলিয়ান এমবাপ্পের দূর্দান্ত জোড়া গোলে সমতায় ফেরে ফ্রান্স। খেলা গড়ায় অতিরিক্ত মিনিটে। সেখানে চমক দেখান মেসি। দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন তিনি। কিন্তু বিধি এবারও বাম। ডি বক্সের ভেতরে হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টি পেয়ে আবারও গোল করে দলকে সমতায় আনেন এমবাপ্পে। খেলা গড়ায় টাইব্রেকারে। এখানে আর কোনো সুযোগ পায়নি ফ্রান্স। এমিলিয়ানো মার্টিনেজের দারুণ দৃঢ়তায় এবং ফরাসিদের একটি পেনাল্টি শট মিসে আর্জেন্টিনা জিতে যায় ৪-২ গোলে। ৩৬ বছর পর শিরোপা যায় বুয়েনস আয়ারসে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







