ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ২২:৩২:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:০৭ পিএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় রুমি খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। আজ রোববার জেলার গাংনী উপজেলার তেরাইল গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত রুমির মা হাসিনা খাতুন জানান, তার মাকে হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য রুমি ও সুমিকে কোলে করে শ্যালো ইঞ্জিনচালিত পাখি ভ্যানে করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন তিনি। তেরাইল গ্রামের শহিদুল ইসলামের গরুর ফার্মের কাছে পৌঁছালে শ্যালো ইঞ্জিনচালিত বালি বোঝাই একটা ট্রলি তাদের পাখি ভ্যানকে ধাক্কা দেয়। এতে সবাই সড়কে ছিটকে পড়েন। এ সময় তার দুই মেয়ে মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু রুমিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার ছোট মেয়ে সুমির ডান পা ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।