মেয়র আইভীকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫৬ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গেলেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন।
গতকাল বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেয়র আইভীকে ঢাকায় আনা হয়। আজ শুক্রবার সকালে ওবায়দুল কাদের ল্যাবএইড হাসপাতালে তাকে দেখতে যান।
বর্তমানে মেয়র আইভী ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক বরেন চক্রবর্তী বলেন, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। উনার ব্রেইনে হ্যামারেজ হয়েছে।
এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, সেলিনা হায়াৎ আইভীর মাইনর একটি স্ট্রোক করেছিলো। তবে তিনি এখন আউট অব ডেঞ্জার। তাকে আরও ৪-৫ দিন হাসপাতালে থাকতে হবে।
আইভীর ছোট বোনের জামাতা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির জানান, আইভীর চিকিৎসার জন্য ল্যাবএইড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তীর নেতৃত্বে ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
মেয়রের ছোট ভাই ও নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে সিটি করপোরেশন কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। এ সময় তিনি বমি করেন। এক পর্যায়ে তাকে স্যালাইন খাওয়ানো হয়। নগর ভবনের মেডিকেল অফিসার গোলাম মোস্তফা তার শরীর পরীক্ষা করে দেখেন, রক্তচাপ অনেক কম। এরপর কয়েকজন চিকিৎসক এসে শরীর পরীক্ষা করে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
নারায়ণগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মঙ্গলবার সিটি করপোরেশনের মেয়রপন্থিদের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মেয়র আইভী আহত হন।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার




