ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২:০৩:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

মেয়েকে কোলে নিয়ে অঝোরে কাঁদলেন রণবীর!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

দুই থেকে তিন হয়েছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। রোববার (৬ নভেম্বর) তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। মেয়েকে কোলে নিয়েই অঝোরে কেঁদেছেন নায়ক।

জানা গেছে, এর আগে কখনও এতটা খুশি হতে দেখা যায়নি রণবীরকে। মেয়ের পৃথিবীতে আগমনের উত্তেজনা-আবেগ ধরে রাখতে পারেননি তিনি। নবজাতককে কোলে নিতেই কান্নায় ভেঙে পড়েন তিনি, এ কান্না আনন্দের। বাবা-মেয়ের এমন আবেগঘন মুহূর্ত দেখে উপস্থিত সকলেরই চোখ ভিজে ওঠে।

রণবীরের অবস্থা দেখে কেঁদে ফেলেন আলিয়া। স্ত্রীর মাথায় চুমু দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে কান্না বন্ধ করেন রণবীর।

এদিকে নবজাতকের নাম কি রাখা হবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ, সন্তানের নাম কি রাখবেন, আলিয়া নিজেই বেশ কয়েকবার সেই আভাস দিয়েছিলেন।

প্রায় সাড়ে চার বছর আগে একটি রিয়েলিটি শো’র মঞ্চে মজার ছলেই আলিয়া বলেন, আমার মেয়ে হলে নাম রাখব আলমা। সবশেষ ‘গাঙ্গুবাই’ সিনেমার প্রচারের সময় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাদের (রণবীর-আলিয়া) মেয়ে হলে তিনি নাম রাখবেন আইরা।

সূত্র: সংবাদ প্রতিদিন