মেয়েকে নিয়ে বাড়ি ছাড়লেন ঐশ্বরিয়া!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন, ঐশ্বরিয়ার সঙ্গে নাকি বচ্চন পরিবারের সম্পর্কে ফাটল ধরেছে। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এমনও খবর প্রকাশ করেছে, ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ সময়ের ব্যাপারমাত্র। বচ্চন পরিবারের সঙ্গে বিয়ের পর থেকেই মনোমালিন্য নাকি লেগেই রয়েছে ঐশ্বরিয়ার। সেই সময় পাশে পেয়েছিলেন স্বামীকে। তবে আর নাকি সমঝোতার জায়গা নেই। তাই এ বার একেবারে চরম সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
বচ্চন পরিবারের ঘনিষ্ঠের দাবি, পারিবারিক কলহের জেরে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে জলসা ছেড়ে বেরিয়ে গেলেন ঐশ্বরিয়া। শোনা যাচ্ছে, মেয়ে আরাধ্যাকে নিয়ে মায়ের সঙ্গে এখন থেকে থাকবেন ঐশ্বরিয়া।
গত ১ নভেম্বর নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন ঐশ্বরিয়া রায়। বচ্চন পরিবারের অন্য সদস্যেরা অদ্ভুতভাবে নীরব থাকলেন তার জন্মদিনে। তবে অভিষেক দায়সারাভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই সময় থেকে জল্পনা— অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্কে ফাটল ধরেছে। বচ্চন পরিবারের সঙ্গে বিয়ের পর থেকেই মনোমালিন্য নাকি লেগেই রয়েছে অভিনেত্রীর। এবার একেবারে চরম সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। বচ্চন পরিবারের ঘনিষ্ঠের দাবি, পারিবারিক কলহের জেরে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে জলসা ছেড়ে বেরিয়ে গেলেন ঐশ্বরিয়া!
২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বরিয়া। তার পর থেকে অভিনেত্রী হওয়ার পাশাপাশি ‘বচ্চন বউ’ হিসেবেও পরিচিতি পান তিনি।
প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন অভিষেক-ঐশ্বরিয়ার। অভিষেকের সঙ্গে বিয়ের পর বলিপাড়ার এমন কোনো অনুষ্ঠান দেখা যায়নি, যেখানে ঐশ্বরিয়া একা উপস্থিত ছিলেন। সব সময় অভিষেকের সঙ্গেই দেখা যেত তাকে। কিন্তু গত কয়েক মাস ধরে বদলে গিয়েছে ছবি। একে অপরকে ছাড়াই যাচ্ছেন সব জায়গায়। গত প্রায় দু’দশকের পথচলায় একাধিকবার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে। এমনকি, বার কয়েক অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের কানাঘুষাও শোনা গিয়েছে। তবু প্রতি বার নিন্দকদের ভুল প্রমাণ করেছেন তারা। কিন্তু এবার যেন আর নিশ্চিন্তে থাকতে পারছেন না অভিষেক-ঐশ্বরিয়ার অনুরাগীরা।
শোনা যাচ্ছে, ননদ শ্বেতা বচ্চন দিল্লি থেকে পাকাপাকি ভাবে বচ্চন পরিবারেই থাকতে শুরু করেছেন। অন্য দিকে গত এক বছর ধরে শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে সম্পর্ক নাকি তলানিতে ঠেকেছে। গত কয়েক বছরে জলসায় যেন অশান্তি চরমে উঠেছে। যদিও বচ্চন পরিবারের কেউই এই বিষয়ে প্রকাশ্যে এখনও মুখ খোলেননি। সম্প্রতি ভাগ্নে অগস্ত্যর ছবি ‘দি আর্চিজ’র প্রিমিয়ারে বচ্চন পরিবারের সঙ্গে আসেন ঐশ্বরিয়া। তবে পরিবারের কারও সঙ্গে কথা বলতে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। সর্বক্ষণ মায়ের হাত ধরেই থাকতে দেখা যায় আরাধ্যাকেও। গত কয়েক মাস ধরে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের যে জল্পনা চলছে সেটাই কি সত্যি হতে চলেছে!
এদিকে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক তলানিতে চলে গেলেও, বাড়ির বৌয়ের দায়িত্ব পালনে কোনো খামতি রাখছেন না তিনি। এমনকি বাড়ির অশান্তির আঁচ বাইরেও আসতে দিচ্ছেন না। শুক্রবার সকালে ধীরুভাই অম্বানির স্কুলের বার্ষিক অনুষ্ঠানে স্বামী এবং শ্বশুরের সঙ্গে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়াও।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা







