ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৬:০১:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

মেয়েদের সাফ ফুটবল : ‘এ’ গ্রুপে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:১৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

গতবার শক্তিশালী ভারতের গ্রুপে খেলতে হয়েছিল বাংলাদেশকে। এবার তাদের গ্রুপে নেই ভারত। আগামী ১৭ থেকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পড়েছে গ্রুপ এ তে।

 

সাবিনা-কৃষ্ণাদের গ্রুপে আরও আছে নেপাল, ভুটান ও পাকিস্তান। অন্যদিকে গ্রুপ বি-তে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ছাড়াও আছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা। আসন্ন সাফ আসরের সম্ভাব্য ভেন্যু শ্রীলঙ্কা।

 

গতবার ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। আর গ্রুপ পর্যায়ের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

 

এবারের গ্রুপ দেখে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন,এবার আমাদের গ্রুপে ভারত নেই। তবে আমাদের ম্যাচ বেশি খেলতে হবে। এর জন্য আমরা প্রস্তুত আছি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আমরা সেমিফাইনাল খেলতে চাই।