মেয়েদের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ২ মে ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
প্রথম দুই টি-টোয়েন্টি হেরে ইতোমধ্যে শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের সিরিজ হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশের মুখে পড়েছে টাইগ্রেসরা। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে আজ শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ২৫ রানে ম্যাচ হারে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।
এরপর সতীর্থদের সঙ্গ না পেলেও এক প্রান্ত আগলে একা লড়াই করেছেন ছয় নম্বরে নামা স্বর্ণা আক্তার। কিন্তু তার ৪৫ বলে ৬০ রানের লড়াকু ইনিংসেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান তুলে ম্যাচ হারে টাইগ্রেসরা।
দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ বাংলাদেশ। শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ১৫৫ রানের টার্গেটে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান করতে পারে টাইগ্রেসরা। ৪৬ রানের সূচনার পর ১২ ওভারে ২ উইকেটে ৭৯ রান তুলে লড়াইয়ে ছিল বাংলাদেশ। কিন্তু পরের দিকের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায়, ম্যাচ হেরে সিরিজ হারের স্বাদ পায় টাইগ্রেসরা।
প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায়, এখন হোয়াইটওয়াশে মুখে পড়েছে বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টিতে তিন ম্যাচের সিরিজে দশবার হোয়াইটওয়াশ হয়েছে টাইগ্রেসার। ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে দু’বার করে এবং নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের কাছে একবার করে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। কিন্তু কখনও শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়নি বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র একবার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০২৩ সালে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ নারী দল।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরমধ্যে বাংলাদেশের জয় ৩টিতে এবং শ্রীলঙ্কা জিতেছে ১২টিতে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








