ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২৩:৫৮:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

মেয়ের জন্মদিনে কেক কেটে সাকিবের আবেগঘন স্ট্যাটাস

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রিকেটার সাকিব আল হাসানের একমাত্র মেয়ে আলাইনার জন্মদিন আজ। ২০১৫ সালের এই দিনে সাকিব-শিশিরের কোলজুড়ে আসে সে। পঞ্চম বছরে পদার্পণ করেছে তাদের আদরের কন্যা।

জন্মদিনের প্রথম প্রহরেই কেক কেটে মেয়ের জন্মদিন পালন করেছেন বাবা সাকিব। স্নেহের ধনকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তিনি। তাতে কেকসহ মেয়ের একটি ছবিও পোস্ট করেছেন।

সাকিব লেখেন, চতুর্থ জন্মবার্ষিকীর শুভেচ্ছা, আমার জীবন। তুমি আমার জীবনে সূর্যের আলো। আমার জীবনে যা কিছু পেয়েছি, এর মধ্যে তুমিই সেরা। পৃথিবীর অন্য সবকিছুর চেয়ে আমি তোমাকেই বেশি ভালোবাসি।

-জেডসি