মেয়ের জন্য যে সিদ্ধান্ত নিলেন দীপিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর-দীপিকার জীবনে শুরু হল নতুন অধ্যায়। সদ্যই কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। তাই তো তাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। পাশাপাশি ভক্তরাও তাদের সুন্দর মুহূর্তের নানা ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। একসঙ্গে তিনজনকে দেখার জন্য উত্তেজিত হয়ে পড়েছেন অনুরাগীরা।
এরই মধ্যে শোনা গেল, সদ্যোজাত সন্তানের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। বলিউড কুইন ঐশ্বরিয়া রাই, আনুশকার মত তিনিও সন্তানের জন্য কোনো পরিচারিকা রাখছেন না। অর্থাৎ, সন্তানের সমস্ত কিছুর খেয়াল নিজে রাখবেন দীপিকা।
গত ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তার ও রণবীর সিংয়ের সন্তান। শোনা যায়, ২৮ সেপ্টেম্বর দীপবীরের সন্তানের জন্ম হবে। কিন্তু গত শনিবার বিকেলে আচমকাই দীপিকাকে নিয়ে হাসপাতালে যান রণবীর সিং। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় প্রকাশ্যে আসতেই দাবানল গতিতে ভাইরাল হয় ভিডিও। অনুরাগীদের প্রার্থনা ছিল, গণেশ চতুর্থীর দিনই যেন সন্তানলাভ করেন রণবীর-দীপিকা। কিন্তু সুখবর পাওয়া গেল রবিবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর।
জন্মের তারিখ লেখা ছবি পোস্ট করে সুখবর জানান দীপবীর। তাতেই শুভেচ্ছার হাওয়া বয়ে যায়। মেয়ের জন্মের প্রায় এক সপ্তাহ হল। দীপিকা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কি না, সেই সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, স্ত্রী ও সন্তানের জন্য বাড়িতে গ্র্যান্ড ওয়েলকাম প্ল্যান করে রেখেছেন রণবীর সিং।
এটিও শোনা যাচ্ছে, বিরাট-আনুশকা, রণবীর-আলিয়ার মতো দীপিকা-রণবীরও সন্তানের জন্য ‘নো ফটো পলিসি’তে হাঁটবেন। কারণ এখন সদ্যোজাতকে খুব করে আগলে রাখার সময়।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






