মেয়ের মরদেহ কাঁধে ৩৫ কিলোমিটার হাঁটলেন বাবা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ১০ মে ২০২১ সোমবার
সংগৃহীত ছবি
মেয়ের মরদেহের খাটিয়া কাঁধে চেপে দীর্ঘ ৩৫ কিলোমিটার হাঁটতে হলো এক বাবাকে। প্রায় সাত ঘণ্টা হেঁটে সেই মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যান তিনি। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সিংগ্রাউলি জেলায়।
রোববার সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনার ভিডিও। তাতে দেখা যায়, কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ১৬ বছরের এক কিশোরীর মরদেহ কম্বলে মুড়ে একটি খাটিয়ায় তুলছেন বাবা। তারপর সেই খাটিয়া কাঁধে নিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছেন গ্রামের পথ দিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়, এই মাসের ৫ তারিখে আত্মহত্যা করে ১৬ বছরের ওই কিশোরী। বাড়িতে পুলিশ এসে তদন্ত করার পরে জানায়, মরদেহ নিয়ে হাসপাতালে যেতে হবে ময়নাতদন্তের জন্য।
হাসপাতাল তাদের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে। টাকার অভাবে গাড়ি ভাড়া করতে পারেননি তার বাবা। আবার পুলিশও গাড়ির ব্যবস্থা করেনি। সে কারণে নিজেই খাটিয়ায় মেয়ের মরদেহ বয়ে সারাদিন হেঁটে হাসপাতালে পৌঁছান ধীরপতি সিং গন্দ নামের ওই ব্যক্তি।
বিষয়টি নিয়ে নানা মহলে ক্ষোভের সঞ্চয় হলেও সিংগ্রাউলি পুলিশের এক কর্মকর্তা অরুণ সিং জানান, ‘মরদেহ পরিবারের কাছ থেকে হাসপাতালে পাঠানোর জন্য তাদের কোনো বাজেট নেই। মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া-আসা পরিবারেরই কর্তব্য।’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



