মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে : সেলিম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫১ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আজ দেশে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিদিন শিশু থেকে শুরু করে বৃদ্ধ, গৃহিণীকে রাস্তাঘাটে, ঘরে-বন্দরে, এমনকি যানবাহনের ভেতরে যৌন নিপীড়ন করা হচ্ছে।
তিনি বলেন, নারীদের হত্যা করা হচ্ছে। টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে ফেলে দেয়া হচ্ছে। এসব ঘটনা দিন দিন বাড়ছেই। এগুলো কিসের ফল?
এটা সমাজের ভেতরে নীতি-নৈতিকতার অবক্ষয়ের ফল উল্লেখ করে ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে প্রতিটি পাড়া-মহল্লায় লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। নারী নির্যাতন প্রতিরোধের এই সমাবেশের আয়োজন করে সিপিবির নারী সেল।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আতঙ্কের বিষয় হচ্ছে কোথাও মা-বোনকে নিয়ে নিরাপদে চলা যায় না। হায়েনার দলগুলো যে কোনো সময় হামলে পড়তে পারে। যথাযথ শাস্তির বিধান করে এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। সে কারণেই তারা পার পেয়ে যাচ্ছে।
সেলিম আরো বলেন, প্রতিবাদ ও বক্তৃতায় কোনো কাজ হবে না। আসল কাজ হলো আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিবেকবান সব মানুষকে আহ্বান জানাই, পাড়া-মহল্লা ও প্রতিষ্ঠানে আপনারা প্রতিরোধ বাহিনী গড়ে তুলুন।
সিপিবির নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবি নেতা অধ্যাপক এ এন রাশেদা, মাকসুদা আক্তার লাইলী, লুনা নূর, শ্রমিক নেতা জলি তালুকদার প্রমুখ।
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম




