‘মৈত্রীসেতু’ বাংলাদেশ-ভারতের মধ্যে যোগাযোগ বাড়াতে সহায়ক হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ফেনী নদীর ওপর নির্মিত ‘মৈত্রীসেতু’র ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। এই সেতুর ফলে ত্রিপুরার ব্যবসায়ীদের চট্টগ্রাম ও আশুগঞ্জ বন্দর ব্যবহারে সুবিধা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি সচিবালয় থেকে ইস্যুকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এ সময় বাংলাদেশ ও ত্রিপুরার জনগণের সম্পর্কের ব্যাপারে তিনি বলেন, ‘এটা বলা যেতে পারে যে- শুরু থেকেই বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব জোরদারে ত্রিপুরার একটি মুখ্য ভূমিকা রয়েছে।’
বুধবার ভারতের রাষ্ট্রপতিকে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় এক নাগরিক সংবর্ধনা দেয়া হয়। সেখানে তিনি একথা বলেন।
ত্রিপুরা একটি শিক্ষা কেন্দ্র হিসেবে অগ্রসর হওয়ায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, এই রাজ্যে উচ্চ ও পেশাগত শিক্ষার অনেক প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে- যেখানে শুধু উত্তর-পূর্বাঞ্চলীয় শিক্ষার্থীরাই অধ্যয়ন করছেন না, বরং ভারতের অন্যান্য অঞ্চল ও বিদেশ থেকেও শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের জন্য আসছেন।
তিনি সন্তোষ প্রকাশ করেন যে, ত্রিপুরা শতভাগ প্রাথমিক পর্যায়ের শিক্ষার অভীষ্ঠ নিশ্চিত করেছে।
এর আগে রাষ্ট্রপতি আগরতলায় অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান।
ত্রিপুরায় সফরকালে ভারতের রাষ্ট্রপতি ত্রিপুরা স্টেট জুডিশিয়াল একাডেমিসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন এবং আগরতলার নরসিংগড়ে ত্রিপুরা ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অপর এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভার্চুয়ালি আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্সে এমএলএ হোস্টেলের উদ্বোধন করেন এবং মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য মিউজিয়াম এ্যান্ড কালচালার সেন্টার আইআইআইটি-আগরতলা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও তিনি আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে ত্রিপুরা সরকারের সড়ক, স্কুল ও শিক্ষার্থীদের হোস্টেল সম্পর্কিত বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন।
রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, আজ যে প্রকল্পগুলোর উদ্বোধন করা হলো, তা শুধু ত্রিপুরার যোগাযোগ, শিক্ষা, বিচারকাজ ও আইন পরিষদকে জোরদারই করবে না, বরং এ রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে।
রাষ্ট্রপতি বলেন, কোন জাতি অগ্রগতি ও যুবকদের উন্নতির জন্য একটি সার্বিক শিক্ষা ব্যবস্থা অপরিহার্য।
তিনি আরো বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি আমাদেরকে প্রাথমিক শিক্ষার ওপরও জোর দিতে হবে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








