ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২১:৪৪:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

মোদি ও মমতার ঢাকা আগমন উপলক্ষে পঞ্চগড়ে ছিটমহলবাসীদের আনন্দমিছিল

আপডেট: ০১:০৪ পিএম, ৬ জুন ২০১৫ শনিবার

178স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাংলাদেশে আগমন উপলক্ষে পঞ্চগড়ের অভ্যন্তরে ভারতীয় ৫৯ নম্বর পুঠিমারী ছিটমহলের নারী-পুরুষ ও শিশুরা আজ শনিবার দুপুরে এক আনন্দ মিছিল বের করে। মিছিলে ‘আমরা ছিলাম ছিটমহলবাসী এখন আমরা বাংলাদেশী’ বলে স্লোগান দেয়। আনন্দমিছিলটি ছিটমহলের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। এ সময় বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড় ও নীলফামারী জেলার সভাপতি মফিজার রহমানসহ ছিটমহলের অধিবাসীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড় ও নীলফামারী জেলার সভাপতি মফিজার রহমান বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যোগ্য নেতৃত্বে আমরা দীর্ঘ ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছি। ছিটমহলের মানুষ যতদিন বাঁচবে, ততদিন তাদের মনে রাখবে বলে তিনি উল্লেখ করেন। ০৬.০৬.২০১৫