মোদিকে প্রধানমন্ত্রীর ফোন, নির্বাচনে বিপুল বিজয়ে অভিনন্দন
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৭ এএম, ২৪ মে ২০১৯ শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সাধারণ নির্বাচনে তার দলের বিপুল বিজয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এসময় তিনি মোদিকে বাংলাদেশে সফরে আসার আমন্ত্রণ জানান এবং তার সফলতা কামনা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বাসসকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেল ৫ টা ৩০ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন এবং সে দেশের ১৭তম লোকসভা নির্বাচনে তার দলের বিপুল বিজয়ে তাকে আন্তরিক অভিনন্দন জানান।
শেখ হাসিনা ফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন, ‘আপনার গতিশীল নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিপুল ভাবে জয়লাভ করায় বাংলাদেশের সরকার, জনগণ, আমার দল এবং ব্যক্তিগত ভাবে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
পাচঁ মিনিটের এই টেলিফোন সংলাপে প্রধানমন্ত্রী এই বিজয়কে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এই বিজয়ে আপনার প্রতি ভারতের জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে। দক্ষিণ এশিয়ার জনগণ আপনার এই বিজয়ে খুশি হবে এবং অঞ্চলের জনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রন জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এর আগে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বহুমুখী সম্পর্ককে সবোর্চ্চ গুরুত্ব দেয়। এটি হয়েছে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে।
শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সমর্থন প্রদানে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক ইতোমধ্যেই একটি সু প্রতিবেশী রাষ্ট্রের মডেল হিসাবে পরিচিতি পেয়েছে। আগামীতে এই সম্পর্ক আরো উচ্চতর এক নতুন মাত্রায় নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী ভারতের জনগণের অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্দি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, অব্যাহত সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় বলেন, ‘মান্যবর আপনার সুবিধামত সময়ে বাংলাদেশে আপনাকে অভ্যর্থনা জানাতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











