মোদিকে লক্ষ্য করে মোবাইল ছুঁড়লেন নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৯ পিএম, ১ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ি লক্ষ্য করে মোবাইল ফোন ছুড়ে মেরেছেন এক নারী। দেশটির কর্নাটক রাজ্যে নির্বাচনী প্রচার চালানোর সময় রোববার এ ঘটনা ঘটে।
অবশ্য কর্নাটকের পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ির দিকে যে মোবাইলটি উড়ে এসেছিল তা এক নারীর। তিনি বিজেপি কর্মী। মোদীকে আঘাত করার কোনো উদ্দেশ্য তার ছিল না।
পুলিশের ধারণা, অসৎ ইচ্ছা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে ফোনটি ছোড়া হয়নি। প্রাথমিক তদন্তের পর তাদের মনে হচ্ছে, ফোনটি ওই নারীর হাত থেকে ছিটকে গিয়েছিল। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির সদস্যরা ফোনটি ওই নারীকে ফেরত দেন।
অবশ্য কর্নাটক পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) অলোক কুমার জানিয়েছেন, পুলিশ ওই নারীর সন্ধান পায়নি। ওই নারীর খোঁজ পেলে এ বিষয়ে আরও নিশ্চিত হতে পারবেন তারা।
আগামী ১০ মে দক্ষিণ ভারতের কর্নাটকে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের প্রচারেই রোববার রাজ্যের বিভিন্ন স্থানে সভা করেন প্রধানমন্ত্রী। পরে রোড শো-ও করেন। মাইসুরুতে রোড শো চলার সময়ই মোদির গাড়ি লক্ষ্য করে মোবাইল ফোন নিক্ষেপ করা হয়েছে। মোবাইল ফোনটি মোদির শরীরে না লাগলেও হাতের পাশ দিয়ে বেরিয়ে তার গাড়ির বনেটে পড়ে।
এ ঘটনার পর প্রশ্ন উঠেছে তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কীভাবে বারবার ভারতের প্রধানমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থায় গলদ ধরা পড়ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা শিউরে উঠছেন এই ভেবে যে, তা মোবাইল না হয়ে যদি অন্য কিছু হতো, তখন কী হতো।
সূত্র: হিন্দুস্তান টাইমস
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






