ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২১:৪৩:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

মোদীকে তিস্তার পানি বণ্টন চুক্তি দ্রুত করার তাগিদ : রওশনের

আপডেট: ০২:১০ পিএম, ৭ জুন ২০১৫ রবিবার

Raushan+Ershad-Modi+2স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি দ্রুত করার তাগিদ দিয়েছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। “তিনি (মোদী) আশ্বাস দিয়েছেন, শিগগিরই এই সমস্যার সমাধান হবে,” সাংবাদিকদের বলেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় ও শেষ দিন রোববার দুপুরের পর তার সঙ্গে দেখা করতে সোনারগাঁও হোটেলে যান রওশন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিট স্থায়ী বৈঠকে রওশনের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির নেতা এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ ও তাজুল ইসলাম চৌধুরী। বৈঠকে দ্বি-পক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে রওশন সাংবাদিকদের বলেন, “সীমান্ত চুক্তি বাস্তবায়ন হওয়ায় আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন যে বিদ্যমান সমস্যাগুলোরও ধীরে ধীরে সমাধান হবে।” আটকে থাকা তিস্তা নিয়ে কথা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমরা এটা নিয়েও কথা বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন, শিগগিরই এই সমস্যার সমাধান হবে। “তিনি বলেছেন, আমরা সবাই এক সঙ্গে মিলে-মিশে কাজ করলে সবক্ষেত্রে পরিবর্তন আসবে।” তবে বিএনপিবিহীন গত সংসদ নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি বলে জানান বিরোধীদলীয় নেতা। বৈঠক জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক নাঙ্গলের একটি কোটপিন মোদীকে পড়িয়ে দেন রওশন। ০৭.০৬.২০১৫