ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ২:৪৪:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

মোদীর সঙ্গে খালেদার সাক্ষাতের অনিশ্চিয়তা কাটেনি

আপডেট: ০৭:২৬ পিএম, ৩ জুন ২০১৫ বুধবার

modi231_68460স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকালে তার সঙ্গে সাক্ষাতের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সময় পাওয়া এখনও অনিশ্চিত। মোদীর সাক্ষাতের সময়সূচি চেয়ে বিএনপির পক্ষ থেকে গত কয়েকদিনে নানাভাবে চেষ্টা করা হলেও এখনও এ ব্যাপারে কোনো সবুজ সংকেত মেলেনি। তবে বিএনপি সূত্রে জানা গেছে, সাক্ষাতের সুযোগ পেতে তারা এখনও চেষ্টা করে যাচ্ছেন। জানা গেছে ৬ ও ৭ জুন মোদীর ঢাকা সফরকালে তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ ব্যক্ত করে খালেদা জিয়ার পক্ষ থেকে গত ২৮ মে ঢাকায় ভারতীয় হাইকমিশনে একটি চিঠি দেয়া হয়। চিঠিতে মোদীর সুবিধাজনক স্থানে ও সময়ে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সাক্ষাতের জন্য খালেদা জিয়ার আগ্রহের কথা উল্লেখ করা হয়। সূত্রের দাবি, দলের প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মাধ্যমে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও এরশাদ এখন পর্যন্ত সফল হতে পারেননি। গতকাল বুধবার রাত পর্যন্ত মোদীর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের জন্য কোনো সময় নির্ধারণ করা হয়নি। দু’দিনের ঢাকা সফরকালে গতকাল পর্যন্ত মোদীর যে সফরসূচি দেখা গেছে, তাতে কোথাও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের সময়সূচি নেই। তবে সফরের শেষদিন ৭ জুন মোদীর সঙ্গে সোনারগাঁও হোটেলে সকাল ১১টায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে বেগম রওশন এরশাদের সাক্ষাতের সময়সূচি রয়েছে। রওশনের প্রতিনিধি দলে এরশাদকে রাখা হচ্ছে না। প্রসঙ্গত, মোদীর ঢাকার সফরসূচি সরাসরি তার দপ্তর থেকে নির্ধারণ করা হচ্ছে। যার কারণে ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও মোদীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ার বিষয়ে গতকাল পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া পাননি খালেদা জিয়া। এদিকে জানা গেছে- ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরের সময় পূর্বনির্ধারিত সময়সূচি বাতিল করে খালেদা জিয়ার দেখা করতে না যাওয়া এবং ওইদিন হরতাল ডাকার বিষয়টি এবার মোদীর সঙ্গে সাক্ষাত্ পাওয়ার বিষয়ে প্রভাব ফেলতে পারে। ০৪.০৬.২০১৫