ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১:৩৭:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

মোহাম্মদপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের একটি বাড়ি থে‌কে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১১ টার দিকে খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে মরহেদ উদ্ধার করে পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী জানান, বাবর রোডের বসাজেদ শাহরি নামের একটি ভবনের ৩ তলার একটি রুম থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে স্বামী নোমানের লাশ ফ্যানের সঙ্গে ঝুলানো। তবে পা মাটিতে রয়েছে৷ অন্য দিকে স্ত্রী শামীমার মরদেহ বিছানায় চাদর দিয়ে মোড়ানো রয়েছে।

তি‌নি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী শামীমাকে হত্যার পর স্বামী নোমান আত্মহত্যা করেছে। তাদের দুজনের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। আমরা কাজ করছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।