ম্যানিলায় ঐতিহাসিক পোস্ট অফিসে ভয়াবহ আগুন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ পিএম, ২২ মে ২০২৩ সোমবার
ম্যানিলায় ঐতিহাসিক পোস্ট অফিসে ভয়াবহ আগুন
ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় একটি ঐতিহাসিক পোস্ট অফিসে ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তারা আজ সোমবার একথা জানান।
ফায়ার প্রোটেকশন ব্যুরো জানায়, রোববার গভীর রাতে আগুন লাগার পর ৮০টিরও বেশি ফায়ার সার্ভিসের গাড়ি কয়েক দশকের পুরনো ঐতিহাসিক পোস্ট অফিসের স্থানে পাঠানো হয়। খবর এএফপি’র ।
নিও-ক্লাসিক্যাল ম্যানিলা সেন্ট্রাল পোস্ট অফিসের আগুনের শিখা ঘন, কালো ধোঁয়া কয়েকশ’ মিটার আকাশে ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের সাত ঘণ্টার বেশি সময় লাগে। পোস্টমাস্টার জেনারেল লুইস কার্লোস ডিজেডবিবি রেডিওকে বলেন, ‘বেসমেন্ট থেকে পঞ্চম তলা পর্যন্ত পুরো ভবনটি পুড়ে গেছে।’
তিনি জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগিরই তা জানা যাবে।
আগুন নিয়ন্ত্রণ আনতে রাজধানী জুড়ে দমকল কর্মীদের মোতায়েন করা হয়। একজন স্বেচ্ছাসেবক দমকলকর্মী সামান্য আহত হয়।
পোস্ট অফিসের ওয়েবসাইটের তথ্য অনুসারে, মূলত ১৯২৬ সালে পোস্ট অফিসটি নির্মিত হয়েছিল। পোস্ট অফিসটিকে এক সময় ম্যানিলার ‘সবচেয়ে বড় ভবন’ হিসেবে বিবেচনা করা হতো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ধ্বংস হয়ে যায়। তবে, মার্কিন বাহিনী জাপানি দখলদার বাহিনীর কাছ থেকে রাজধানী পুনরুদ্ধার করার পর ১৯৪৬ সালে এটি পুননির্র্মিত হয়।
ফিলিপাইন জাতীয় যাদুঘর ২০১৮ সালে ভবনটিকে একটি ‘গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ’ হিসেবে ঘোষণা করে।
কার্লোস বলেন, চিঠি, পার্সেল এবং ডাক সংস্থার পুরো স্ট্যাম্প ভবনে সংগৃহীত ছিল এবং ধ্বংস হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল






