ময়মনসিংহ মেডিকেলে আরও ১৬ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে আটজন করোনায় এবং আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার দুজন এবং টাঙ্গাইলের একজন।
তারা হলেন- ময়মনসিংহ সদরের আবদুল আউয়াল (৭২), নুরুল হুদা (৬৫), ফুলপুর উপজেলার রহিমা খাতুন (৫০), হালুয়াঘাটের নরেশ চন্দ্র (৯৬), গফরগাঁওয়ের মনির হোসেন (৫০), নেত্রকোনা সদরের আবদুল আজিজ (৭০), হামিদা খানম (৮৫) ও টাঙ্গাইলের কালীহাতী উপজেলার হাবিবুল্লাহ (৫৮)।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের পাঁচজন, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জের একজন করে। তারা হলেন- ময়মনসিংহের গৌরীপুরের আব্দুল মোতালেব (৬০), শামসুদ্দিন (৭০), মুক্তাগাছার সামসুল ইসলাম (৬৫), ঈশ্বরগঞ্জের সুফিয়া খাতুন (৭০), ফুলবাড়িয়ার শকুন্তলা (৫০), জামালপুর সদরের কাছিম উদ্দিন (৭০), শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আবদুর রহমান (৭৮) ও কিশোরগঞ্জের রাশিদা বেগম (৬০)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৯০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।
-জেডসি
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক