ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৬ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহের মুক্তাগাছার আবদুল হামিদ (৬০), নেত্রকোনা সদরের এমদাদুল হক (৮৫) ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমিরউদ্দিন (৯০)।
এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৬২), গোলাপ আলী (৫৫), দুলু মিয়া (৩০), সাবু খাতুন (৮৫), হোসনে আরা (২৫), গফরগাঁও উপজেলার সুরাইয়া খাতুন (৬৫), হালুয়াঘাটের খোকন মিয়া (৫৫), ত্রিশালের পারভিন আক্তার (৪৫), শেরপুর সদরের সাজেদা বেগম (৫৫), মনোয়ারা বেগম (৬৫), টাঙ্গাইল সদরের পরিমল চন্দ্র (৫২), ধনবাড়ির সৌরভ (১৩) ও নেত্রকোনার সুজিত চন্দ্র দাস (৬০)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৫৩ জন রোগী ভর্তি আছেন৷ তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় এক দিনে করোনা শনাক্তে এযাবৎকালের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬০টি নমুনা পরীক্ষা করে ৪৫৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
-জেডসি
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক