ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে ৫ জন করোনা শনাক্ত হয়ে এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের ইদুন্নেসা (৮০), নগরীর আকুয়া এলাকার শামসুল আলম (৭৫), নেত্রকোনা সদরের কুলসুম আক্তার (৫৫), শেরপুর সদরের বিশ্বজিৎ দেব (৭৫) ও ঝিনাইগাতী উপজেলার মোরশেদা বেগম (৬৫)।
এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের আব্দুল আজিজ (৪২), ডা. মোহাম্মদ মোস্তফা (৭৩), ফুলবাড়িয়া উপজেলার ইব্রাহিম মিয়া (৫০), নান্দাইলের রুপা বেগম (১৯), শেরপুর সদরের রিপন ঘোষ (৪৫), রাশিদা বেগম (৫০), নালিতাবাড়ির শামিমা বেগম (৪৫), নেত্রকোনা সদরের হোসেন আলী (৮০), আব্দুল জব্বার (৯২), জামালপুর সদরের মোজাহিদ মিয়া (২২) ও আবু বকর (৫৯) এবং সরিষাবাড়ি উপজেলার নারগিস আক্তার (২২)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, করোনা ইউনিটে বুধবার সকাল ১০টা পর্যন্ত ভর্তি আছেন ৩৮১ জন রোগী। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় বেড়েছে করোনা শনাক্তের হার। ২৪ ঘণ্টায় জেলায় ৬৪৫ জনের নমুনা পরীক্ষা করে ২৩৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৫৮ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।
-জেডসি
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











