ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে রেকর্ড ২১ প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে সাতজন করোনা শনাক্ত হয়ে ও ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালটির করোনা ইউনিটে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।
মঙ্গলবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: মহিউদ্দিন খান মুন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ডা: মুন বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার প্রদীপ সাংমা (৮৩), ভালুকার সাগর (২৫), মোকসেদুল ইসলাম (২৮), নেত্রকোনার পূর্বধলা উপজেলার আক্কাস আলি (৬৫), কেন্দুয়ায় সালেহা খাতুন (৭০), জামালপুর সদরের হেরালাল (৫৫) ও টাঙ্গাইলের মধুপুরের ফরিদা ইয়াসমিন (৫৩)।
তিনি জানান, একই সময়ে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে ময়মনসিংহ সদরের নওশের আলি (৯০), শহিদুল ইসলাম (৬০), সালমা আক্তার (২০), গৌরীপুর উপজেলার মোহাম্মদ আলি (৭০), মুক্তাগাছার হাজেরা খাতুন (৭০), মোমেনা বেগম (২৫), নাসিমা আক্তার (৪০), ফুলপুর উপজেলার শরিফুদ্দিন (৬০), টাঙ্গাইল সদরের মোমেনা (৬০), সখিপুর উপজেলার আব্দুল হাকিম (৬০), গাজীপুরের দিপক সরকার (৪৫), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার উমর আলি (৬৫), শেরপুরের নকলার মঞ্জুর মিয়া (৬৫), নেত্রকোনা সদরের রিয়াসুল হকের (৫৫)।
হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র আরো জানান, বর্তমানে ৩৯২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৫ জন।
এদিকে মঙ্গলবার সকালে ময়মনসিংহ সিভিল সার্জন ডা: মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৪২টি নমুনা পরীক্ষায় ২০১ জনের শরীরে করোনা বা কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৩৩ ভাগ।
-জেডসি
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!



