ময়মনসিংহ মেডিকেলে ১ সপ্তাহে ৯৬ শিশু ও নবজাতকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৩ পিএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত এক সপ্তাহে ৯৬ নবজাতক ও শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের বেশির ভাগ জন্মগত ত্রুটি ও ঠান্ডাজনিত রোগে ভুগছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে শিশু ওয়ার্ডে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। শয্যার তিন গুণ রোগী ভর্তি রয়েছে ওয়ার্ড দুটিতে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গড়ে প্রতিদিন ১০ থেকে ১২টি শিশুর মৃত্যু হচ্ছে। গত এক সপ্তাহে ৭৪ নবজাতক ও ২২ শিশুর মৃত্যু হয়েছে আর নবজাতক ওয়ার্ডে (এনআইসিইউ) ভর্তি হয়েছে ১ হাজার ৩৫৩ শিশু। অপরদিকে হাসপাতালের ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে ২ হাজার ৮৭৭ শিশু।
নবজাতক (এনআইসিইউ) ওয়ার্ডে ৫০ বেডের বিপরীতে ভর্তি রয়েছে ২০৪ নবজাতক। হাসপাতালের নতুন ভবনের ৬ তলার ৩০ ও ৩১ নম্বর দুই ওয়ার্ডে বেডের সংখ্যা ৬০টি। ওই ৬০ বেডের বিপরীতে চিকিৎসা দেওয়া হচ্ছে ৪৪১ শিশুকে। ওয়ার্ডে জায়গা না হওয়ায় মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। শিশুদের সঙ্গে ভোগান্তি পোহাতে হচ্ছে হাসপাতালে আসা রোগীর স্বজনদেরও। রয়েছে চিকিৎসকসংকটও।
হাসপাতালে আসা রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে নানা ভোগান্তির কথা। গাজীপুরের কাপাসিয়ার আফরোজা আক্তার বলেন, ‘ঠান্ডার সঙ্গে ডায়রিয়া হয়ে বাচ্চার পেট ফুলে যাওয়ায় গত বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ তাকে ভর্তি করিয়েছি। এখন বাচ্চার শারীরিক অবস্থা মোটামুটি ভালো। এত রোগীর মধ্যেও চিকিৎসকেরা আন্তরিকতা নিয়ে ভালো সেবা দিচ্ছেন। তবে শিশুদের কেউ কেউ মারা যাওয়ায় হাসপাতালের আতঙ্কও বাড়ছে।’
দুই মাস বয়সী শিশুকে নিয়ে ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জান্নাতুল ফেরদৌস। জান্নাত বলেন, ‘এক সপ্তাহ ধরে হাসপাতালে আছি। আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ‘‘বাচ্চা এখন সুস্থ।’’ কিন্তু আমি দেখছি, ও কিছুক্ষণ পরপর কান্নাকাটি করছে।’
এনআইসিইউ ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. নজরুল ইসলাম বলেন, ঢাকা ও সিলেটের তুলনায় ময়মনসিংহে নবজাতক মৃত্যুর হার অনেক কম। যেসব নবজাতক মারা গেছে, তাদের বেশির ভাগের জন্মগত শারীরিক ত্রুটি রয়েছে। যাঁরা বাড়িতে এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ডেলিভারি করান, তাঁদের নবজাতকের এই সমস্যা বেশি। হাসপাতালের বাইরেও বেশির ভাগ নবজাতক মারা যাচ্ছে। তিনি আরও বলেন, ৫০ শয্যার বেডে ২০০ থেকে ২৩০ নবজাতক প্রতিদিন ভর্তি থাকায় চিকিৎসা দিতেও আমাদের হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিন ৩০ থেকে ৪০ নবজাতক ভর্তি হচ্ছে। এত রোগীর কারণে হাসপাতালে জনবলসংকট দেখা দিয়েছে।
মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া বলেন, যাঁরা বাড়িতে এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অদক্ষ লোকজন দিয়ে ডেলিভারি করান, তাঁদের নবজাতকের বেশির ভাগ জন্মগত শারীরিক ক্রটি দেখা যায়। পরে তাঁরা নবজাতককে বাঁচানোর জন্য অন্য কোনো উপায় না পেয়ে এখানে আসেন। তিনি আরও বলেন, নবজাতককে সুস্থ জন্মদানে মায়ের পর্যাপ্ত সেবার পাশাপাশি দক্ষ চিকিৎসক দিয়ে অথবা সরকারি কোনো হাসপাতালে ডেলিভারি করানো প্রয়োজন। তাহলে নবজাতক মৃত্যুর হার কমে আসবে।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত










