ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১০:০৬:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ২৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৪ আগস্ট ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকে‌ল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে কোভিডে। আর ১৩ জনের মৃত্যু হয়েছে উপসর্গে।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. মহিউদ্দিন জানান, করোনা ও উপসর্গে ২৩ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

এখন পর্যন্ত হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৩৯৯ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ৬০০টি নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ শতাংশ।

-জেডসি