ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ১৬:৫০:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

ময়মনসিংহ সড়কে প্রাণ গেল নারী-শিশুসহ ৭ জনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ পিএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

রবিবার দুপুরের দিকে উপজেলার গাছপাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছেন।

জানা গেছে, দুপুরের দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। আহত হন দুইজন। হতাহতদের বেশিরভাগই অটোরিকশার যাত্রী বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।

-জেডসি