যত বড় তারকাই হোক, মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়: কঙ্গনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের খুব বড় ভক্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু অন্যায় হলে কঙ্গনার কাছে সবাই সমান। তাতে সে সুপারস্টার হোক বা সাধারণ মানুষ। আর তাই তো আল্লু অর্জুনের গ্রেপ্তার বিষয়ে প্রতিক্রিয়া দিতে রীতিমতো গর্জে উঠলেন বলিউড কুইন।
এক সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেছেন, ‘আল্লু অর্জুনের গ্রেপ্তারের ঘটনা সত্যিই খুব হতাশাজনক। আল্লুর খুব বড় ভক্ত আমি। তবুও বলতে চাই, মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়। তারকা হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। সেটাকে এড়িয়ে যাওয়া উচিত নয়। তাই এই ঘটনার সাথে জড়িত সবাই দোষী। শুধু আল্লু অর্জুন নয়।’
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী ভক্তের। সেই অভিযোগেই গ্রেপ্তার করা হয় তারকাকে, তোলা হয় আদালতে। ১৪ দিনের জেল হেফাজতের সিদ্ধান্তও নেন আদালত। কিন্তু এরই মধ্যে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান আল্লু অর্জুন। তেলেঙ্গানা হাই কোর্ট তার এই জামিন মঞ্জুর করেছে।
এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন নিহত সেই ভক্তের স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মামলা তুলে নিতে আমি প্রস্তুত। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনও হাত নেই।’
প্রসঙ্গত, সেই নারীর মৃত্যুর খবর কানে যেতেই এক ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছিলেন আল্লু। নিহতের পরিবারকে ২৫ লক্ষ টাকা অনুদানেরও আশ্বাস দেন অভিনেতা। এমনকি, তার আহত ছেলের চিকিৎসার দায়িত্বও বহন করেন সুপারস্টার।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








