যতদিন প্রয়োজন হবে ওএমএস কার্যক্রম চলবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে যতদিন প্রয়োজন হবে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, বাজার স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চালের দাম নিয়ন্ত্রণে আমরা মনিটরিং করছি। জরিমানা থেকে শুরু করে, ইতোমধ্যে মামলাও হয়েছে। অনেককে হাইকোর্ট থেকে জামিনও নিতে হয়েছে। আমরা একেবারেই যে মনিটরিং করি না, তা নয়। আমরা প্রচুর মনিটরিং করছি।’
সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা যদি মিলগেট, পাইকারি এবং খুচরা বাজার এই তিন জায়গায় যান তাহলে আমাদের জন্য সুবিধা হবে। খুচরা মার্কেটে গেলে দেখবেন যে, একদম ছাদ পর্যন্ত ঠেকিয়ে চাল মজুত করা আছে। জিজ্ঞেস করলে বলে, মিলের সিন্ডিকেট। মধ্যস্থের কথা কেউ বলে না।’
‘আপনারা বাবু বাজারে কেউ যান না, পাইকারি বাজারে যান না। আপনাদের আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, এই তিনটি জায়গায় গিয়ে আপনারা শুধু ধরিয়ে দিন। পরে আমরা অ্যাকশন নিতে পারি কি না পারি সেটা দেখেন।’
চালের দাম নির্ধারণ করে দেওয়া হবে। বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘ট্যারিফ কমিশন আলাপ-আলোচনা করে যদি মনে করে আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করব।’
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক







