ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১৭:৪৬:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

যমজ সন্তানের নাম ‘করোনা’ ও ‘ভাইরাস’

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৬ এএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মেক্সিকোর একটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হন ৩৪ বছর বয়সী আন্নামারিয়া জোসে রাফেল গঞ্জালেস। গর্ভবতী আন্নামারিয়া টেস্টের মাধ্যমে ধরা পড়ে তিনি করোনাভাইরাসে আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মার্চ রাত ২টার সময় যমজ সন্তানের জন্ম দেন আন্নামারিয়া।

হাসপাতালের চিকিৎসকরা জানান, তার একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান হয়েছে। হাসপাতালের  একজন চিকিৎসক মজা করে আন্নামারিয়াকে বলেন, তার ভাইরাস নামে একটি ছেলে এবং কারোনা নামের একটি মেয়ে হয়েছে। নাম দুটো আন্নামারিয়ার খুব পছন্দ হয় এবং তিনি তার সন্তানদের নাম করোনা ও ভাইরাস রাখারই সিদ্ধান্ত নেন। আপাতত মা ও তার দুই সন্তানই সুস্থ আছে বলে আনন্দিত গোটা মেক্সিকো সিটি হাসপাতাল।

সন্তানের এমন নাম প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় ভাইরাল আন্নামারিয়া জোসে রাফেল। সোশাল মিডিয়া ব্যবহারকারীরাও রীতিমতো আলোচনা শুরু করে দিয়েছে এই সন্তানদের নিয়ে।

-জেডসি