ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ৪:৫৭:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

যমুনায় নৌকাডুবি: ৫ লাশ উদ্ধার, নিখোঁজ ১৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২৭ মে ২০২০ বুধবার

যমুনায় নৌকাডুবি: ৫ লাশ উদ্ধার, নিখোঁজ ১৩

যমুনায় নৌকাডুবি: ৫ লাশ উদ্ধার, নিখোঁজ ১৩

সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার করা লাশের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৩ জন।

চৌহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, বুধবার সকালে জোতপাড়া গ্রামের কাছে নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা শাহজাদপুর উপজেলার কৈজুরি এলাকার আব্দুর রশিদের ছেলে আফজালের (৩২) লাশ উদ্ধার করেন।

এর আগে গতকাল মঙ্গলবার বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের মৃত তহির ফকিরের ছেলে পাষাণ ফকির (৬৫), একই এলাকার কলাগাছি গ্রামের শামিম উদ্দিনের ছেলে নাইম (৬) ও টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সুবর্ণতলী গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে শেখ কামাল মোল্লার (৪৫) লাশ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনজিল হক বলেন, ‘ঢাকা থেকে ডুবুরি দল রাতেই এসে পৌঁছে। তাদের সাথে নিয়ে ইতোমধ্যেই আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।’

গতকাল মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থেকে ৭০ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা চৌহালি যাওয়ার পথে স্থলচর এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ৫২ যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে। যাত্রীদের অধিকাংশই ধান কাটার শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।